স্মৃতি বিধুরতা মানুষের এক সহজাত প্রবৃত্তি। সময়ের প্রবাহে মানুষ সতত স্মৃতি তাড়িত এক জীবনের মধ্য দিয়ে অনেকগুলো জীবন বয়ে বেড়ায়। আমার জীবনের পৃষ্টায়ও ইতোমধ্যে নানামাত্রিক বেশ কিছু স্মৃতি জমা হয়ে গেছে। স্মৃতি আমার কাছে একই সাথে নিজের সাথে নিজের বোঝাপড়া, আবেগের অবগাহন, এবং পরবর্তী পথ খোঁজার নির্দেশিকা। তো জমে থাকা স্মৃতিগুলো আমি আমার আবেগ, অভিজ্ঞতা ও বিবেচনার আলোকে ধারাবাহিকভাবে এখানে লিখে রাখা শুরু করছি।
